পেট্রোল, অকটেন ও কেরোসিনে লিটার প্রতি ৫ টাকা বাড়ল, অপরিবর্তিত ডিজেল
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ০১ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
নিউজ বাংলা ডেস্ক :
দেশের বাজারে আবারও জ্বালানি তেলের দাম সমন্বয় করা হয়েছে। জুন মাসের জন্য পেট্রোল, অকটেন ও কেরোসিনের দাম লিটার প্রতি ৫ টাকা করে বাড়ানো হলেও ডিজেলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে।
রবিবার (৩১ মে) রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে। নতুন এই মূল্যহার আগামীকাল ১ জুন থেকে কার্যকর হবে।
প্রজ্ঞাপন অনুযায়ী, অকটেনের দাম লিটারপ্রতি ১৪০ টাকা থেকে বাড়িয়ে ১৪৫ টাকা, পেট্রোল ১৩৫ টাকা থেকে ১৪০ টাকা এবং কেরোসিন ১৩০ টাকা থেকে ১৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে ডিজেলের দাম আগের মতোই লিটারপ্রতি ১১৫ টাকায় বহাল থাকবে।
মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, বিশ্ববাজারে জ্বালানি তেলের দামের ওঠানামার সঙ্গে সামঞ্জস্য রেখে ভোক্তা পর্যায়ে বিক্রয়মূল্য পুনর্নির্ধারণ করা হয়েছে।
উল্লেখ্য, এর আগে গত ১৮ এপ্রিল মধ্যরাত থেকে সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছিল। সে সময় ডিজেল ১০০ টাকা থেকে ১১৫ টাকা, অকটেন ১২০ টাকা থেকে ১৪০ টাকা, পেট্রোল ১১৬ টাকা থেকে ১৩৫ টাকা এবং কেরোসিন ১১২ টাকা থেকে ১৩০ টাকায় উন্নীত করা হয়।
আপনার মতামত লিখুন :