কড়া ভাষায় প্রতিবাদ জানিয়ে আবারও আলোচনায় মেয়র জ্যাকব ফ্রে
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ১০ জানুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ
আন্তর্জাতিক ডেস্ক :
যুক্তরাষ্ট্রের মিনেপোলিসে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইস) এর গুলিতে এক নারী নিহতের ঘটনায় আবারও আলোচনায় উঠে এসেছেন শহরের মেয়র জ্যাকব ফ্রে। ঘটনার পর এর বিরুদ্ধে তীব্র ভাষায় ক্ষোভ প্রকাশ করেন তিনি। ওই নারীর নাম রেনি নিকোল গুড। তার বয়স ৩৭ বছর।
এ ঘটনার পর মেয়র ফ্রে শহর ছাড়ার আহ্বান জানান আইসকে। বলেন, এখান থেকে চলে যান। এসময় উত্তেজনাবশত অশালীন শব্দও ব্যবহার করেন তিনি।
নিহত রেনি নিকোল এবং যে গাড়িতে তিনি গুলিবিদ্ধ হয়েছেন। দুর্যোগ বা সহিংস ঘটনার পর কড়া বক্তব্য দেওয়ার ইতিহাস রয়েছে ফ্রের।
গত আগস্টে মিনেপোলিসের চার্চ অব দ্য অ্যানানসিয়েশনে গুলিতে দুই শিশু নিহত হয়। তখন তিনি বলেন, শুধু ‘চিন্তা ও প্রার্থনা’যথেষ্ট নয়। তিনি জোর দিয়ে বলেন, এটি বন্দুক সহিংসতার বিষয়।
শহরের ওয়েবসাইট অনুযায়ী, ফ্রে একজন সাবেক কর্মসংস্থান ও নাগরিক অধিকার আইনজীবী। ২০১৭ সালে তিনি প্রথম মেয়র নির্বাচিত হন। ২০২০ সালে জর্জ ফ্লয়েড হত্যাকাণ্ডের পর ব্যাপক বিক্ষোভের সময় তিনি শহরের নেতৃত্ব দেন।
আপনার মতামত লিখুন :