ঈদ উপলক্ষে ট্রেনে নারীদের জন্য আলাদা বগি বাধ্যতামূলক করতে নির্দেশ


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ১৩ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

অনলাইন ডেস্ক :

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে নারী যাত্রীদের নিরাপদ ও স্বস্তিদায়ক ভ্রমণ নিশ্চিত করতে প্রতিটি ট্রেনে নারীদের জন্য আলাদা একটি বগি বরাদ্দ রাখার নির্দেশ দিয়েছেন বাংলাদেশ হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসান–এর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. আজমল হোসেন খোকন। শুনানি শেষে তিনি সাংবাদিকদের জানান, ১৮৯০ সালের রেলওয়ে আইনের ৬৪ ধারায় প্রতিটি ট্রেনে নারীদের জন্য নির্দিষ্ট কামরার বিধান রয়েছে।

তিনি আরও বলেন, ৫০ মাইলের বেশি দূরত্বের যাত্রার ক্ষেত্রে ওই কামরার সঙ্গে সংযুক্ত শৌচাগারের ব্যবস্থাও রাখার কথা আইনে উল্লেখ আছে। একই আইনের ১১৯ ধারায় অনুমতি ছাড়া নারীদের নির্ধারিত কামরায় প্রবেশ করলে জরিমানার বিধানও রয়েছে।

আইনজীবী আরও জানান, আইনের এসব বিধান দীর্ঘদিন ধরে বাস্তবায়ন না হওয়ায় ২০২১ সালে আইনজীবী মমতাজ পারভীন হাইকোর্টে একটি রিট আবেদন দায়ের করেন। ওই রিটের পর গত ১০ মার্চ আদালত রুল জারি করে জানতে চান, আইন অনুযায়ী প্রতিটি ট্রেনে নারী যাত্রীদের জন্য পৃথক কামরা বরাদ্দ কেন করা হবে না।

পরবর্তীতে ঈদযাত্রায় নারী যাত্রীদের ভোগান্তি কমানো ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সম্পূরক আবেদন করা হলে বিচারাধীন রুলের শুনানিকালে আদালত এ নির্দেশনা প্রদান করেন।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ