চিপসের প্রলোভনে শিশুকে ধর্ষণচেষ্টা, দাউদকান্দিতে দোকানদার আটক
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ২৬ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা :
কুমিল্লার দাউদকান্দিতে চিপস দেওয়ার প্রলোভনে ১২ বছরের এক শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে দেলোয়ার হোসেন (৪৩) নামের একজনকে আচক করেছে পুলিশ।
সোমবার (২৫ মে) বিকেলে উপজেলার কালাসোনা বাজারের গরুর হাট থেকে অভিযুক্তকে আটক করা হয়। পরে একইদিন সন্ধ্যায় আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে সোমবার সকালে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে দাউদকান্দি মডেল থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন ভুক্তভোগীর বাবা।
অভিযুক্ত দেলোয়ার হোসেন উপজেলার মালিগাও ইউনিয়নের উত্তর বায়নগর গ্রামের মৃত আব্দুল খালেক ভূইয়ার ছেলে।
পুলিশ ও ভুক্তভোগীর পরিবার জানায়, গতকাল রবিবার বিকেলে চিপস দেওয়ার কথা বলে ওই শিশুকে নিজের দোকানের ভেতর নিয়ে যায় দেলোয়ার।
পরে দোকানের শাটার বন্ধ করে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করলে টের পেয়ে স্থানীয়রা শাটার খুলে শিশুটিকে উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করে দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল বারী বলেন, ‘শিশু ধর্ষণ চেষ্টায় অভিযুক্ত দেলোয়ার হোসেনকে আটক করে সন্ধ্যায় তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আপনার মতামত লিখুন :