আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘিরে হামলার শঙ্কা নেই : ডিএমপি কমিশনার


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ২১ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

ডেস্ক নিউজ :

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি ফুল দেয়াকে ঘিরে কোনো হুমকি নেই। এমনকি জঙ্গি হামলারও আশঙ্কা নেই বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার সাজ্জাত আলী। 

২০ ফেব্রুয়ারি বৃহস্পতিবার কেন্দ্রীয় শহিদ মিনারের নিরাপত্তা ব্যবস্থা পরির্দশন শেষে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)’র কমিশনার এসব কথা জানিয়েছেন।

সাজ্জাত আলী বলেন, বিচ্ছিন্ন দু একটি মোবাইল ছিনতাইয়ের ঘটনা ছাড়া রাজধানীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় ভালো। পুলিশের পুলিশ সদস্যদের মনোবল বাড়ছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)’র কমিশনার আরও বলেন, শহীদ মিনারের বেদিতে ফুল দিতে ভিআইপিরা আসবে রাত ১২টা থেকে পরে অন্যদিকে জনসাধারণকে আসতে হবে রাত ১২:৪০ মিনিটে। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের পলাশী গেইট খোলা থাকবে।

এদিকে, আয়োজক ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, সন্ধ্যা থেকেই বিশ্ববিদ্যালয় এলাকায় প্রবেশ সীমিত করা হবে। রাত ১২ টা ০১ মিনিট থেকে কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে ফুল দেয়া শুরু হবে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ