ডেস্ক নিউজ :
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তির আওতায় ফেরত আনতে ভারতকে এ সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র পাঠিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম ১৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে এমন তথ্য জানিয়েছেন।
জুলাই-আগস্টে গণহত্যার ঘটনায় জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের দেয়া প্রতিবেদন ভারতের ওপর শেখ হাসিনাকে ফেরাতে চাপ বাড়াতে পারে বলেও এ সময় ইঙ্গিত দেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এ কর্মকর্তা। তিনি বলেছেন, বন্ধুরাষ্ট্রগুলোকে এ ইস্যুতে কাজে লাগানো হবে কি না, এর সিদ্ধান্ত নেবে সরকার।
দিল্লিতে বাংলাদেশ মনোনীত হাইকমিশনার রিয়াজ হামিদুল্লার অ্যাগ্রিমো এখনও পায়নি ঢাকা, আড়াই-তিনমাস সময় লাগা স্বাভাবিক ব্যাপার, এমনটা বলছেন রফিকুল আলম।
এছাড়া নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম আরও জানিয়েছেন আগামী ১৮ ফেব্রিয়ারি ইতালির ভাইস মিনিস্টার মারিয়া ত্রিপোলি ঢাকা সফরে আসবেন।
আপনার মতামত লিখুন :