আন্তর্জাতিক ডেস্ক :
মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি পর্যটকবাহী বাস উল্টে কমপক্ষে পাঁচজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অনেকে। ২২ আগস্ট শুক্রবার বাফেলো (নিউইয়র্ক রাজ্যের শহর) থেকে ২৫ মাইল পূর্বে পেমব্রোকের মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
কর্তৃপক্ষ জানায়, বাসটি ৫৪ জন যাত্রী নিয়ে নায়াগ্রা জলপ্রপাত থেকে নিউইয়র্ক সিটির উদ্দেশে যাচ্ছিল। পথে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে রাস্তার পাশে খাদে পড়ে। এতে বহু যাত্রী ভেতরে আটকা পড়েন, আবার কেউ বাইরে ছিটকে যান। পরে তাদের উদ্ধার করা হয়।
নিউইয়র্ক পুলিশ সূত্রে জানা গেছে, বেপরোয়া গতিতে ছুটছিল বাসটি। এক পর্যায়ে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি উল্টে যায়। খবর পেয়ে আটটি হেলিকপ্টার নিয়ে উদ্ধার অভিযান চালায় জরুরি বিভাগ। আহতদের মধ্যে বেশ কয়েকজন হাসপাতালে চিকিৎসাধীন। দুর্ঘটনাকবলিত বাসটির যাত্রীরা ভারত, চীন ও ফিলিপাইনের নাগরিক ছিলেন।
সুত্র : রয়টার্স
আপনার মতামত লিখুন :