ঈশ্বরদীতে সংঘর্ষের ঘটনায় লুট হওয়া জামায়াতের ৯টি মোটরসাইকেল উদ্ধার


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ০২ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

মোঃ রেজাউল করিম, ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি :

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনী প্রচারণাকালে বিএনপি নেতাকর্মীদের হামলার সময় লুট হওয়া মোটরসাইকেল গুলোর মধ্যে ৯টি মোটর সাইকেল উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকেলে উপজেলার সাহাপুর ইউনিয়নের চরগড়গড়ি এলাকার জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব এর অনুসারী মক্কেল মৃধার বাড়ির পাশের বাঁশঝাড় ও জঙ্গল থেকে এসব মোটরসাইকেল উদ্ধার করা হয়। অভিযানে অংশ নেয় পাবনা ডিবি পুলিশ, ঈশ্বরদী থানা পুলিশ ও পাকশী ও রুপপুর ফাঁড়ির সদস্যরা।

মোটরসাইকেল উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার সরকার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মোটরসাইকেলগুলো উদ্ধার করা হয়। পরে সেগুলো ঈশ্বরদী থানায় জমা দেওয়া হয়েছে।

অভিযানের নেতৃত্বে থাকা পাকশী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এবিএম মনিরুল ইসলাম জানান, সাহাপুর ইউনিয়ন কৃষকদলের আহ্বায়ক এবং জামায়াতের দায়ের করা মামলার প্রধান আসামি মক্কেল মৃধার বাড়ির পাশ থেকে মোটরসাইকেলগুলো পাওয়া যায়। তিনি আরও বলেন, “বাকি মোটরসাইকেলগুলো উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।”
গত বৃহস্পতিবার সাহাপুর ইউনিয়নের চরগড়গড়িতে নির্বাচনী প্রচারণায় গেলে ইউনিয়ন কৃষক দলের আহবায়ক মক্কেল মৃধার নেতৃত্বে জামায়াত নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটে। হামলায় অর্ধশতাধিক জামায়াত নেতাকর্মী আহত হন। জামায়াতের দাবি, হামলার সময় ১০টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ এবং প্রায় ৪০টি মোটরসাইকেল লুট করে নিয়ে যায় বিএনপি কর্মীরা।

ঈশ্বরদী উপজেলা জামায়াতের আমির ড. নুরুজ্জামান প্রামাণিক বলেন, “আমাদের এখনো বহু মোটরসাইকেল উদ্ধার হয়নি। দ্রুত বাকিগুলো উদ্ধারে প্রশাসনের কার্যকর ভূমিকা প্রয়োজন।

ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশের অভিযানে উদ্ধার হওয়া ৯টি মোটরসাইকেল বর্তমানে ঈশ্বরদী থানায় রাখা হয়েছে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ