ডিসেম্বর মাসে দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্সের রেকর্ড


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ০২ জানুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

অনলাইন ডেস্ক :

দেশের ইতিহাসে এক মাসে সর্বোচ্চ ৩২৯ কোটি ডলার রেমিট্যান্স আসার রেকর্ড রয়েছে। ২০২৫ সালের মার্চে ঈদুল ফিতরকে কেন্দ্র করে এসেছিল সেটি। এখন পর্যন্ত এটিই দেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিট্যান্স আসার রেকর্ড। আর দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড রেমিট্যান্স এসেছে একই বছরের ডিসেম্বরে ৩২২ কোটি ডলার।

১ জানুয়ারি বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্যে জানানো হয় এটি। এর আগে, দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্সের রেকর্ড ছিল গেল বছরের মে মাসে। ওই মাসে রেমিট্যান্স এসেছিল ২৯৭ কোটি ডলার।

এতে বলা হয়, ডিসেম্বরে দেশে এসেছে ৩২২ কোটি ৬৬ লাখ ৯০ হাজার ডলার, যা তার আগের মাস নভেম্বরের চেয়ে প্রায় ৩৪ কোটি ডলার বেশি। আর গত বছরের ডিসেম্বরের চেয়ে ৫৯ কোটি ডলার বেশি এসেছে। আগের বছরের একই সময়ের তুলনায় যা ২২ শতাংশ বেশি। গত নভেম্বরে রেমিট্যান্স এসেছিল ২৮৯ কোটি ডলার আর ২০২৪ সালের ডিসেম্বরে এসেছিল ২৬৪ কোটি ডলার।

কেন্দ্রীয় ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী, চলতি অর্থবছরে মাসভিত্তিক রেমিট্যান্স এসেছে- জুলাইয়ে ২৪৭ কোটি ৭৮ লাখ ডলার, আগস্টে ২৪২ কোটি ১৯ লাখ ডলার, সেপ্টেম্বরে ২৬৮ কোটি ৫৮ লাখ ডলার, অক্টোবরে ২৫৬ কোটি ৩৫ লাখ ডলার, নভেম্বরে ২৮৮ কোটি ৯৫ লাখ ডলার এবং ডিসেম্বরে ৩২২ কোটি ৬৬ লাখ ডলার।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ