ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, নদী পথ ও সড়ক যোগাযোগ ব্যাহত হচ্ছে
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
নিজস্ব প্রতিবেদক :
প্রায়ই মধ্যরাত থেকে সকাল পযন্ত কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশার দেখা মিলে। সারাদেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশার কারনে কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নদী পরিবহন এবং সড়ক যোগাযোগ ব্যাহত হচ্ছে।
সোমবার সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ৪৬ মিনিটে এবং মঙ্গলবার সূর্যোদয় ভোর ৬টা ৩৮ মিনিটে হবে বলে আবহাওয়া অফিস সুত্রে জানা যায়।
আবহাওয়া অফিসে যোগাযোগ করলে জানা যায়, সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার সারাদেশে রাতের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে, আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
এদিকে গত রোববার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে ৩০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। ঢাকা জেলা ও দেশের রাজধানীতে বাতাসের গতিবেগ ছিল পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘন্টায় ৫ থেকে ১০ কিলোমিটার এবং সকাল ৬টায় দিকে ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ।
আপনার মতামত লিখুন :