দুদিনের ব্যবধানে ঢাকা ও এর আশপাশে আবারও ভূমিকম্প


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ০৪ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

নিউজ বাংলা ডেস্ক :

দুদিনের ব্যবধানে ফের ভূমিকম্পে কেঁপে উঠল দেশ। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্নস্থানেআবারও মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। ৪ দশমিক ১ ছিলো কম্পনের মাত্রা। 

৪ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ৬টা ১৪ মিনিটে এ কম্পন অনুভূত হয়। ইউরোপীয় মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার এ তথ্য জানিয়েছে। ভূমিকম্পের গভীরতা ভূপৃষ্ঠ থেকে ৩০ কিলোমিটার। উৎপত্তিস্থল মূলত নরসিংদীতে। যা টঙ্গী থেকে ২০ কিলোমিটার পূর্ব-উত্তর পূর্বাঞ্চলে। 

এর আগে, সোমবার (১ ডিসেম্বর) কক্সবাজার ও চট্টগ্রামে ভূমিকম্প অনুভূত হয়। এদিন দিবাগত রাত ১২টা ৫৭ মিনিটে কক্সবাজার শহর, উখিয়া, চকরিয়ায় স্থানীয় বাসিন্দারা ভূমিকম্প অনুভব করেন। 

এরও আগে, গত ২১ ও ২২ নভেম্বর দুই দিনে চার দফা ভূমিকম্প হয়। এর মধ্যে ছিল রিখটার স্কেলে ২১ নভেম্বরের ভূমিকম্পের মাত্রা ৫ দশমিক ৭। এতে ১০ জনের মৃত্যু হয়। এদিনের ভূমিকম্পে সৃষ্ট কম্পনে মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ