রাজধানীতে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলি, নিহত ১
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ১০ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
অনলাইন ডেস্ক :
দেশেরন রাজধানীর ঢাকা ন্যাশনাল মেডিক্যাল কলেজের সামনে ফাঁকা জায়গায় এলোপাতাড়ি গুলি করে পালিয়ে গেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় তারিক সাঈদ মামুন নামে একজন নিহত হয়েছেন। ১০ নভেম্বর সোমবার সকালে এই ঘটনাটি ঘটেছে।
সূত্র জানা যায়, ঢাকা ন্যাশনাল মেডিক্যাল কলেজের সামনে ফাঁকা জায়গায় গুলি করে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এতে ১ জন গুলিবিদ্ধ হন। তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) এর সূত্রে জানা গেছে, গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে একজনকে আনা হলে সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের খালাতো ভাই হাফিজ বলেন, তারিক সাঈদ মামুন সাধারণ মানুষ। কি কারণে কারা তাকে হত্যা করল জানি না। সে কোনো রাজনীতির সাথেও জড়িত নয়।
আপনার মতামত লিখুন :