জুলাই জাতীয় সনদ ২০২৫ স্বাক্ষর অনুষ্ঠানে ড্রোন ওড়াতে নিষেধাজ্ঞা
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ১৭ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
নিউজ বাংলা ডেস্ক :
জুলাই জাতীয় সনদ ২০২৫ স্বাক্ষর অনুষ্ঠান ১৭ অক্টোবর শুক্রবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্টিত হবে। এতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস উপস্থিত থাকবেন।
জুলাই সনদ সই অনুষ্ঠানকে কেন্দ্র করে এ সময় কোনও প্রকার ড্রোন ওড়াতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ১৬ অক্টোবর বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার প্রেস উইং এই তথ্য জানিয়েছে।
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, শুক্রবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই জাতীয় সনদ ২০২৫ সই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সংসদ এলাকায় এ সময় কোনও প্রকার ড্রোন ওড়ানোর বিষয়ে নিষেধাজ্ঞা রয়েছে। নির্দেশনা মেনে চলার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হলো।
আপনার মতামত লিখুন :