মহান মে দিবস, শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ০২ মে, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

ডেস্ক নিউজ :

মহান মে দিবস। বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন। ১৮৮৬ সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকরা ৮ ঘণ্টা কাজের দাবিতে জীবন উৎসর্গ করেছিলেন। ওই দিন তাদের আত্মদানের মধ্যদিয়ে শ্রমিক শ্রেণীর অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল। 

শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের জন্য শ্রমিকদের আত্মত্যাগের এই দিনকে তখন থেকেই সারাবিশ্বে ‘মে দিবস’ হিসেবে পালন করা হচ্ছে। 

বিশ্বব্যাপী পালিত হচ্ছে মহান মে দিবস-শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের সংগ্রামের প্রতীক। কর্মক্ষেত্রে শোষণ, বৈষম্য ও নিপীড়নের বিরুদ্ধে ঐতিহাসিক এই দিনটিকে বাংলাদেশেও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে শ্রদ্ধার সাথে স্মরণ করা হচ্ছে। এবারের প্রতিপাদ্য- ‘শ্রমিক-মালিক এক হয়ে, গড়ব এ দেশ নতুন করে।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও শ্রমিক সংগঠন দিনটি উপলক্ষে নানা আয়োজনে অংশ নিচ্ছে। সকাল সাড়ে ৭টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে শোভাযাত্রা অনুষ্ঠিত হবে, যা উদ্বোধন করবেন শ্রম উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন।

দিবসটি উপলক্ষে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তার বাণীতে বলেন, শ্রমিক-মালিকের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক দেশের অর্থনৈতিক অগ্রগতির মূল চালিকাশক্তি। মে দিবসের বার্তা আমাদেরকে টেকসই উন্নয়নের পথে এগিয়ে নিতে উৎসাহ দেয়।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ