খেলাধুলা ডেস্ক :
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মুশফিকুর রহিম পবিত্র উমরাহ পালন করতে সৌদি আরব গিয়েছিলেন এবং ইতোমধ্যে উমরাহ সম্পন্ন করেছেন। শনিবার (২৮ ফেব্রুয়ারি) তিনি সৌদি থেকে দুবাই হয়ে দেশে ফেরার কথা ছিল।
তবে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা এবং তেহরানের পাল্টা হামলার প্রভাবে মুশফিকসহ অনেকে জেদ্দা বিমানবন্দরে আটকা পড়েছেন। মুশফিক জেদ্দা থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছিলেন, কিন্তু দুবাই যাওয়ার পর আবার জেদ্দায় ফেরত পাঠানো হয়। ফলে বর্তমানে তিনি সৌদিতে অবস্থান করছেন।
নিজের ভেরিফায়ড ফেসবুক পেজে মুশফিক লিখেছেন, তিনি উমরাহ সম্পন্ন করেছেন এবং বাংলাদেশে ফেরার পথে ফ্লাইট বাতিল হওয়ায় জেদ্দা বিমানবন্দরে হাজার হাজার যাত্রীসহ অবস্থান করছেন। তিনি কবে দেশে ফিরতে পারবেন তা নিয়ে উদ্বিগ্ন এবং সবাইকে দোয়া চেয়েছেন।
আপনার মতামত লিখুন :