ঢাকাজুড়ে ১১ হাজার সিসি ক্যামেরা বসাবে ডিএমপি, শিগগিরই শুরু কার্যক্রম


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ২৪ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

অনলাইন ডেস্ক :

অপরাধ নিয়ন্ত্রণে পুরো ঢাকা মহানগরে ১১ হাজার সিসি ক্যামেরা স্থাপনের উদ্যোগ নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। খুব শিগগিরই এই কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাজধানীর মোহাম্মদপুর-এ নবনির্মিত বসিলা অস্থায়ী পুলিশ ক্যাম্প উদ্বোধন শেষে তিনি এ কথা জানান।

ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার বলেন, অপরাধ দমনে শুধু মোহাম্মদপুর এলাকাতেই ৭০০টি সিসি ক্যামেরা স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি হোটেল ব্যবস্থাপনা ও ভাড়াটিয়াদের তথ্য সংরক্ষণের জন্য একটি নির্দিষ্ট অ্যাপ চালু করা হবে। এতে ভাড়াটিয়া ও আবাসনসংক্রান্ত তথ্য সহজে যাচাই করা সম্ভব হবে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, মোহাম্মদপুরে সক্রিয় অপরাধীদের ছবি খুব শিগগিরই প্রকাশ করে বিজ্ঞপ্তি দেওয়া হবে, যাতে সাধারণ মানুষ সতর্ক থাকতে পারে এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করতে পারে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত স্থানীয় বাসিন্দারা এলাকার বিভিন্ন সমস্যা ও নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগের কথা ডিএমপি কমিশনারের সামনে তুলে ধরেন। তিনি এসব বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ