সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে কমনওয়েলথ মহাসচিবের শোক


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ০৮ জানুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

অনলাইন ডেস্ক :

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কমনওয়েলথের মহাসচিব শির্লি বোচাওয়ে। 

অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের বরাবর লিখিত শোকবার্তাটি ৭ জানুয়ারি বুধবার লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে পাঠিয়েছেন কমনওয়েলথ মহাসচিব। 

এতে কমনওয়েলথ মহাসচিব লিখেছেন, গভীর দুঃখের সঙ্গে আমি জানতে পেরেছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুর খবর। কমনওয়েলথ পরিবারের পক্ষ থেকে আমি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পরিবারবর্গের প্রতি এবং রাষ্ট্রীয় শোকের এই সময়ে বাংলাদেশের সব মানুষের প্রতি আমাদের গভীর সমবেদনা জানাচ্ছি।

খালেদা জিয়াকে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের এক বিরাট ব্যক্তিত্ব এবং একজন পথপ্রদর্শক হিসেবে বর্ণনা করেন কমনওয়েলথ মহাসচিব। শির্লি বোচাওয়ে বলেন, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে খালেদা জিয়া বহু বাধা অতিক্রম করেছিলেন। তিন দফায় তার নেতৃত্ব বাংলাদেশের জনগণের কল্যাণে তার অবিচল অঙ্গীকারেরই প্রতিফলন।

কমনওয়েলথ মহাসচিব শির্লি বোচাওয়ে আরও ব‌লেন, তার অবদান বাংলাদেশের সীমানা ছাড়িয়ে আরও বিস্তৃত হয়েছে। কারণ তিনি দক্ষিণ এশিয়া ও সমগ্র কমনওয়েলথজুড়ে নারী নেতৃত্বের জন্য অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করেছেন।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ