ডেস্ক নিউজ :
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন নির্বাচনের বিরোধিতা করছে কিছু লোভী রাজনৈতিক দল। ১২ মার্চ বুধবার দুপুরে ৩১ দফা রাষ্ট্র সংস্কারের রূপরেখা নিয়ে শাহজাহানপুর থানায় ঢাকা মহানগর দক্ষিন বিএনপি আয়োজিত কর্মশালায় মির্জা আব্বাস এমন মন্তব্য করেছেন।
মির্জা আব্বাস বলেন, জনপ্রিয়তা নেই এমন দল যেকোনো উপায়ে ক্ষমতায় আসতে চায়। তারা ভোট ও নির্বাচনকে ভয় পায়। যতই ভোটের সময় আসছে, একটি পক্ষ ততই টালাবাহানা করছে বলেও অভিযোগ করেন তিনি। আওয়ামী লীগের মত কেউ কেউ দেশকে নিজেদের তালুকদারি ভাবছে বলেও মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য।
এসময় রাজনৈতিক নেতাদের অযাচিত মন্তব্য করা থেকে বিরত থাকার আহ্বানও জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বিএনপির স্থায়ী কমিটির সদ বলেন, অন্যের অপকর্ম, চাঁদাবাজি আর দুষ্কর্মের দায় বিএনপির ওপর চাপানো হয়। এমন কর্মকান্ডের প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলতে নেতাকর্মীদের প্রতি আহ্বানও জানান তিনি।
আপনার মতামত লিখুন :