পাবনা জেলায় পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন মোঃ আনোয়ার জাহিদ


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ০১ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

মোঃ সাখাওয়াত হোসেন, পাবনা জেলা প্রতিনিধি :

পাবনা জেলায় পুলিশ সুপার হিসেবে যোগদান ও দায়িত্বভার গ্রহণ করেছেন মোঃ আনোয়ার জাহিদ।

২৯ নভেম্বর শনিবার পাবনা জেলার নবাগত পুলিশ সুপার জনাব মোঃ আনোয়ার জাহিদ পাবনা জেলায় যোগদানের উদ্দেশ্যে পুলিশ সুপারের কার্যালয় পাবনায় উপস্থিত হলে তাঁকে জেলা পুলিশ পাবনার পক্ষ হতে অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

এরপর পুলিশ সুপার পাবনা জেলার ঊর্ধ্বতন অফিসার ও ফোর্সদের সঙ্গে পরিচিত হন এবং জেলার দায়িত্বভার গ্রহণ করেন।

এসময় উপস্থিত ছিলেন মোঃ মশিউর রহমান মন্ডল, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), মোঃ রেজিনুর রহমান অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), মোঃ শরিফুল ইসলাম অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল),  সাদিক আহমেদ সিনিয়র সহকারী পুলিশ সুপার (সুজানগর সার্কেল), সহকারী পুলিশ সুপার আরজুমা আক্তার  এসএএফ সহ জেলা পুলিশের বিভিন্ন পদ-মর্যাদার পুলিশ সদস্য ও সিভিল স্টাফবৃন্দ।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ