দেশে ২৪ ঘণ্টায় হামে আরও ৩ জনের মৃত্যু, নতুন ভর্তি ১ হাজারের বেশি
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ০৭ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
নিউজ বাংলা ডেস্ক :
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছে ১ হাজার ৩২ জন রোগী।
শনিবার (৬ জুন) স্বাস্থ্য অধিদফতর এর সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত এই মৃত্যুর ঘটনা ঘটে।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গে মোট ৬১৩ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গে মারা গেছে ৫২২ জন এবং পরীক্ষায় হাম শনাক্ত হওয়ার পর মৃত্যু হয়েছে আরও ৯১ শিশুর।
এছাড়া ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ দেখা দিয়েছে মোট ৭৭ হাজার ৭৯১ জনের। একই সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৬৩ হাজার ১৩৪ জন রোগী। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৫৮ হাজার ৯৬৪ জন।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হামের সংক্রমণ প্রতিরোধে টিকাদান কার্যক্রম জোরদার করার পাশাপাশি শিশুদের প্রতি বাড়তি নজর দেওয়া জরুরি। সময়মতো চিকিৎসা নিলে অধিকাংশ ক্ষেত্রে এই রোগ থেকে জটিলতা ও মৃত্যুঝুঁকি কমানো সম্ভব।
আপনার মতামত লিখুন :