দেশের স্বার্থ অক্ষুণ্ন রেখে সব দেশের সঙ্গে সম্পর্ক বজায় রাখা হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ১১ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
অনলাইন ডেস্ক :
দেশ ও মানুষের স্বার্থকে প্রাধান্য দিয়ে বিশ্বের সব দেশের সঙ্গে সম্পর্ক বজায় রাখা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি অভিযোগ করেন, দেশকে অস্থিতিশীল করা এবং গণতন্ত্র নস্যাৎ করার জন্য ষড়যন্ত্র চলছে।
মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে বাংলা একাডেমিতে লেখক ও সাংবাদিক সাবরিনা শুভ্রা রচিত ‘মহাজীবনের উপাখ্যান’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে লেখক জানান, বইটিতে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, নেতৃত্ব এবং দেশের জন্য তার ত্যাগের নানা অধ্যায় তুলে ধরা হয়েছে।
শামা ওবায়েদ বলেন, খালেদা জিয়া সব দেশের সঙ্গে পারস্পরিক সম্মান ও ভারসাম্যের ভিত্তিতে সম্পর্ক বজায় রেখেছিলেন। গণতন্ত্র ও দেশের স্বার্থ রক্ষায় তার অবদান নতুন প্রজন্মের সামনে তুলে ধরা প্রয়োজন।
তিনি আরও বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) পররাষ্ট্র নীতির আলোকে বর্তমান কার্যক্রম পরিচালিত হচ্ছে।
আপনার মতামত লিখুন :