পঁচিশ শেখ হাসিনা ও আ. লীগের অপরাধের বিচারের বছর : চিফ প্রসিকিউটর


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ০৩ জানুয়ারী, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

ডেস্ক নিউজ :

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন ২০২৫ সাল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের মানবতাবিরোধী অপরাধের বিচারের বছর হবে। নতুন বছরেই বিগত ১৬ বছরের অপকর্মের বিচারের কাজ চলবে- এমন আশাবাদ ব্যক্ত করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর ।

১ জানুয়ারি বুধবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নতুন বছরের শুভেচ্ছা বিনিময় শেষে এ কথা বলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম।

তাজুল ইসলাম জানান, প্রধান বিচারপতির সম্মতির পরই ট্রাইব্যুনালের মূল ভবনে বিচারিক কাজ শুরু হবে। বিগত আওয়ামী লীগ সরকার যত অপরাধ করেছে, তার সব বিচার প্রক্রিয়া এগিয়ে নেয়া হচ্ছে। জুলাই-আগস্টের সংঘটিত মানবতাবিরোধী অপরাধের তদন্ত চলছে।

শেখ হাসিনাকে ফিরিয়ে আনা রাষ্ট্রীয় সিদ্ধান্ত তবে ট্রাইব্যুনাল বিচার কাজ এগিয়ে নেবে জানিয়ে চিফ প্রসিকিউটর বলেন, ৫ আগস্ট রাজধানীর চানখারপুলে পাঁচজনকে হত্যা মামলায় পুলিশের কনস্টেবল সুজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ