ভারতের কাছে ২-০ গোলে হেরে থেমে গেল বাংলাদেশের জয়যাত্রা


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ২৩ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

খেলাধুলা ডেস্ক :

নারী সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে ভারতের বিপক্ষে ২-০ গোলে হেরে থেমে গেল লাল-সবুজের মেয়েদের টানা পাঁচ ম্যাচের জয়ের ধারা।

২২ আগস্ট শুক্রবার চাংলিমিথাং স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আক্রমণ শানাতে থাকে ভারত। বাংলাদেশ পাল্টা আক্রমণ চালালেও প্রতিপক্ষের রক্ষণ দেয়ালের সামনে পরাস্ত হয়।

ম্যাচের ১০ মিনিটের মাথায় গোলরক্ষক ইয়ারজান গোলকিক নেয়ার সময় পা পেনাল্টি বক্সের বাইরে চলে এলে শুরু হয় বিতর্ক। খেলোয়াড় ও কোচদের বিবাদ থামাতে গেলে হলুদ কার্ড দেখেন বাংলাদেশের কোচ মাহবুবুর রহমান। ৩ মিনিট পরে ভারতকে এগিয়ে দেন পার্ল ফার্নান্দেস।

বিরতির পর ২ দলের মধ্যে আক্রমণ-পাল্টা আক্রমণ চলতে থাকে। ৭৬ মিনিটে ব্যবধান বাড়ায় ভারতের বোনিফিলিয়া ‍শুল্লাই। আর কোনো গোল না হলে হার নিয়েই মাঠ ছাড়ে লাল-সবুজের প্রতিনিধিরা। আগামী ২৪ আগস্ট নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ