ঈদে বান্দরবানে পর্যটন নিয়ন্ত্রণে নতুন নির্দেশনা, সন্ধ্যার আগেই ফেরার আহ্বান


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ২৭ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

নিউজ বাংলা ডেস্ক :

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বান্দরবানে দেশি-বিদেশি পর্যটকদের নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে নতুন নির্দেশনা জারি করেছে জেলা প্রশাসন। নির্দেশনা অনুযায়ী, সব পর্যটককে সন্ধ্যার আগেই জেলা ও উপজেলা সদরে ফিরে আসতে হবে।

সম্প্রতি জেলা প্রশাসক সানিউল ফেরদৌস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অনুমোদনবিহীন কোনো পর্যটন স্পট বা নির্ধারিত অনুমতি ছাড়া কোনো রুটে ভ্রমণ করা যাবে না। এ বিষয়ে ট্যুর গাইড ও সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে।

এছাড়া বিদেশি নাগরিকদের ক্ষেত্রেও প্রচলিত বিধি-বিধান অনুযায়ী যথাযথ অনুমতি ছাড়া ভ্রমণ না করার বিষয়টি নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে আরও বলা হয়, পর্যটকদের নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় সবাইকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে।

কোনো ধরনের সন্দেহজনক পরিস্থিতি দেখা দিলে তাৎক্ষণিকভাবে স্থানীয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে বলা হয়েছে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ