সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে আরও ৫৭২ জন ভর্তি
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ৩০ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
নিউজ বাংলা ডেস্ক :
সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৫৭২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এই সময়ের মধ্যে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি।
২৯ নভেম্বর শনিবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৮ নভেম্বর শুক্রবার সকাল ৮টা থেকে ২৯ নভেম্বর শনিবার সকাল ৮টা পর্যন্ত ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ১৯৯ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১১৬ জন, চট্টগ্রাম বিভাগে ১৩২ জন, বরিশাল বিভাগে ৯০ জন ও ময়মনসিংহ বিভাগে ৩২ জন ও সিলেট বিভাগে ৩ জন ভর্তি হয়েছেন।
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এই বছরে এখন পর্যন্ত ৩৭৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১৯৬ জন পুরুষ ও ১৮১ জন নারী। এছাড়া, চলতি বছর এখন পর্যন্ত এই রোগটিতে আক্রান্ত হয়ে ৯৩ হাজার ৭৬৬ জন হাসপাতালে ভর্তি হন।
আপনার মতামত লিখুন :