কারসাজি করে এলপি গ্যাসের দাম বাড়িয়েছে ব্যবসায়ীরা : জ্বালানি উপদেষ্টা


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ০৭ জানুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

অনলাইন ডেস্ক :

খুচরা ও পাইকারি ব্যবসায়ীরা করসাজির মাধ্যমে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়িয়েছে বলে মন্তব্য করেছেন অন্তবর্তীকালীন সরকারের জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান।

৬ জানুয়ারি মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সরকারি ক্রয় ও অর্থনৈতিক বিষয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে অন্তবর্তীকালীন সরকারের জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান এmb মন্তব্য করেছেন।

জ্বালানি উপদেষ্টার মতে, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এলপিজির দাম কিছুটা বাড়িয়েছে। এই দাম বাড়ার আশঙ্কাকে সামনে রেখে কিছু ব্যবসায়ী আগেভাগেই সুযোগ নেয়ার চেষ্টা করেছে। ফলে বাজারে অস্বাভাবিকভাবে দাম বেড়েছে।

দাম স্থিতিশীল রাখার জন্য সরকার মোবাইল কোর্ট পরিচালনা করছে বলেও জানিয়েছেন অন্তবর্তীকালীন সরকারের জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান। 


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ