ফেসবুকে মিথ্যা অপপ্রচার, গ্রামবাসীর কাছে প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ২৮ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

জীবন সুত্রধর, দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি :

সুনামগঞ্জের দিরাইয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মিথ্যা অপপ্রচার করায় গ্রামবাসীর কাছে প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করেছেন হেলাল মিয়া নামের এক যুবক। সে পৌরসভার ভরারগাও গ্রামের আতাবুর মিয়ার ছেলে। ২৭ জুলাই রবিবার বিকেলে ভরারগাও গ্রামের যুবসমাজ ও মুরব্বিদের উপস্তিতিতে অভিযুক্ত হেলাল মিয়া প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করেন।

গ্রামবাসীরা জানান, আমাদের ভরারগাও গ্রামের বিরাজ মিয়ার ছেলে শুভ মিয়া, শফিক মিয়ার ছেলে সাহান মিয়া, রফিক মিয়ার ছেলে ইকবাল মিয়া, মলকুছ মিয়ার ছেলে সোহাগ মিয়া,আঃহক মিয়ার ছেলে জিসান মিয়া,আসাদ মিয়ার ছেলে রাসুম মিয়া,আঃ খালিক মিয়ার ছেলে নাজমুল মিয়া, আতাবুর মিয়ার ছেলে আখলাকুর মিয়া,মখলিছ মিয়ার ছেলে তাহমিদ মিয়া, ছইফুল মিয়ার ছেলে তামিম মিয়া ও মৃত ছাদ মিয়ার ছেলে এমদাদ মিয়া সহ গ্রামের ১১ জনের বিরুদ্ধে বিভিন্ন সময় অভিযুক্ত হেলাল ফেসবুকে ফেইক আইডি ব্যবহার করে মিথ্যা বানোয়াট মানহানিকর ও বিভ্রান্তি মুলক প্রোপাগাণ্ডা প্রকাশ করে আসছিল।  

গ্রামের লোকজন জানিয়েছেন, অভিযুক্ত হেলাল ২৭ জুলাই রবিবার গ্রামবাসীর উপস্থিতিতে তার এই অপকর্মের জন্য প্রকাশ্যে ক্ষমা চেয়েছে। তারা আরও জানান, সে বলেছে ভুল করেছে, আর জীবনে কখনও এমন কাজ করবে না বলে ক্ষমা চেয়েছে, আমরাও তাকে ক্ষমা করে দিয়েছি।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ