ডেঙ্গু জ্বরে ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩৯৫ জন ভর্তি


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ০৫ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

নিউজ বাংলা ডেস্ক :

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত ৩৯৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

৪ আগস্ট সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতরের পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুজনই পুরুষ। আর আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ৩১১ জনই ঢাকা সিটি করপোরেশনের বাইরের।

চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত সব মিলিয়ে ২২ হাজার ৬৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৮৬ জনের, যাদের মধ্যে ৪৯ জন পুরুষ ও ৩৭ জন নারী।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ