র‍্যাব বিলুপ্তির সিদ্ধান্ত সরকারের, আমরা কাজের মাধ্যমেই নিজেদের প্রমাণ করবো : মহাপরিচালক


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ০৫ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

অনলাইন ডেস্ক :

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) নতুন মহাপরিচালক আহসান হাবীব পলাশ বলেছেন, র‍্যাবের বিলুপ্তি বা এ সংক্রান্ত যেকোনো সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব র‍্যাবের নয়, বরং এটি সম্পূর্ণভাবে সরকারের এখতিয়ারভুক্ত।

রোববার (৫ এপ্রিল) দুপুরে র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, র‍্যাবের মূল কাজ হলো জনগণের সামনে নিজেদের ইতিবাচকভাবে উপস্থাপন করা এবং কার্যক্রমের মাধ্যমে আস্থা অর্জন করা। র‍্যাব সম্পর্কিত যেকোনো সিদ্ধান্ত সরকার নেবে, আর বাহিনী তার দায়িত্ব যথাযথভাবে পালন করবে।

মহাপরিচালক আরও বলেন, গত দেড় বছরে র‍্যাবের নেতিবাচক কর্মকাণ্ডের উল্লেখযোগ্য কোনো ঘটনা নেই। সঠিকভাবে পরিচালনা করা হলে র‍্যাব সঠিক পথেই এগোতে পারে। সরকারও র‍্যাবকে ভালো কাজে সম্পৃক্ত করার জন্য চেষ্টা করছে বলে জানান তিনি।

মাদকবিরোধী অভিযানের বিষয়ে তিনি বলেন, মাদক সমাজের একটি বড় ব্যাধি এবং এর বিস্তার রোধে র‍্যাব দৃঢ়প্রতিজ্ঞ। গত ৯০ দিনে র‍্যাবের অভিযানে ২৪ কেজির বেশি হেরোইন, ৭ হাজারের বেশি ফেন্সিডিল, ৫ হাজার কেজি গাঁজা, ১৫ লাখ পিস ইয়াবা এবং ৪ হাজার লিটার বিদেশি মদসহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়েছে। এ সময় প্রায় ১ হাজার ১১৫ জনকে গ্রেফতার করা হয়।

এছাড়া একই সময়ে হত্যা মামলায় ৪৮৪ জনকে গ্রেফতার করেছে র‍্যাব বলে জানান তিনি।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ