দেশজুড়ে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ১৭ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

নিজস্ব প্রতিবেদক :

নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী দেশব্যাপী নদী-নালা-খাল ও জলাধার খনন এবং পুনঃখনন কর্মসূচি শুরু করেছে সরকার। দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুরের সাহাপাড়ায় খাল খননের মাধ্যমে একযোগে দেশের ৫৪টি খালের খনন কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (১৬ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে তিনি এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনের সময় প্রধানমন্ত্রী নিজেই কোদাল হাতে খাল খননে অংশ নেন। এ সময় স্থানীয় বাসিন্দাদের মাঝে আনন্দ ও উচ্ছ্বাস দেখা যায়। তারা মনে করছেন, এই কর্মসূচির মাধ্যমে এলাকার পানির সমস্যার সমাধান হবে।

সরকারি পরিকল্পনা অনুযায়ী কৃষি সেচ ও পরিবেশের ভারসাম্য রক্ষায় আগামী পাঁচ বছরে দেশজুড়ে প্রায় ২০ হাজার কিলোমিটার নদী-নালা-খাল ও জলাধার খনন ও পুনঃখনন করা হবে। প্রথম পর্যায়ে দেশের ৫৪টি জেলায় এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

এর আগে সোমবার সকাল সাড়ে ৯টায় ঢাকার একটি অভ্যন্তরীণ ফ্লাইটে ঢাকা বিমানবন্দর থেকে সৈয়দপুর বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেন প্রধানমন্ত্রী। সৈয়দপুর পৌঁছে সেখান থেকে সড়কপথে কর্মসূচিস্থলে যান তিনি।

উল্লেখ্য, গ্রামীণ উন্নয়ন ও কৃষি পুনরুজ্জীবনের লক্ষ্যে ১৯৭৭ সালে খাল খনন কর্মসূচি চালু করেছিলেন তৎকালীন রাষ্ট্রপতি জিয়উর রহমান। বর্ষাকালের অতিরিক্ত পানি সংরক্ষণ এবং শুষ্ক মৌসুমে কৃষিকাজে সেচ নিশ্চিত করাই ছিল এই কর্মসূচির প্রধান লক্ষ্য। সে সময় সারা দেশে প্রায় ৩ হাজার ৬৩৬ মাইল খাল খনন করা হয়েছিল এবং স্থানীয় জনগণকে উন্নয়ন কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে চালু করা হয়েছিল কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ