পাবনার মালিগাছা ইউনিয়নে ধানের শীষের পক্ষে হাজারো নেতাকর্মীর পথযাত্রা


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ১৫ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

মো: সাখাওয়াত হোসেন, পাবনা জেলা প্রতিনিধি :

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী ও পাবনা-৫ আসনের বিএনপির মনোনীত প্রার্থী শামসুর রহমান শিমুল বিশ্বাসএর সমর্থনে মালিগাছা ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

১৪ নভেম্বর শুক্রবার বিকেলে টেবুনিয়া বিএনপি কার্যালয় থেকে বিশাল ধানের শীষ এর র‍্যালিটি শুরু হয়ে টেবুনিয়া বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালিতে প্রায় তিন হাজার নেতা–কর্মী অংশ নেন। উৎসাহ-উদ্দীপনায় মুখরিত পুরো এলাকা তখন স্লোগানে স্লোগানে কাঁপছিল।

র‍্যালিতে নেতৃত্ব দেন মালিগাছা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ আসলাম হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন- মালিগাছা ইউনিয়নের সাবেক দপ্তর সম্পাদক মুকুল হোসেন, পাবনা সদর থানার মুক্তিযোদ্ধা প্রজন্মের সভাপতি আরিফ হোসেন, সহসভাপতি পিন্স, সাধারণ সম্পাদক আজমল হোসেন, মালিগাছা ইউনিয়নের সদস্য হানিফ হোসেন, সরকারী বুলবুল কলেজ শাখার সদস্য সচীব শাকিলনুর, মালিগাছা ইউনিয়ন যুদলের দপ্তর সম্পাদক নফসার হোসেন, যুদল নেতা হাসিব, সুজন মাহমুদ, ফারুক আহম্মেদসহ বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতাকর্মীসহ অঙ্গসংগঠনের অসংখ্য কর্মী-সমর্থক।

র‍্যালী শেষে টেবুনিয়া বাজারে পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় দিকনির্দেশনামূলক বক্তব্য দেন মালিগাছা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ আসলাম হোসেন। তিনি আসন্ন নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ