খেলাধুলা ডেস্ক :
প্রথমবারের মতো পাকিস্তান জাতীয় দলে ডাক পেয়েছেন আকিভ জাভেদ। চলমান ত্রিদেশীয় সিরিজে পেসার হারিস রউফের জায়গায় দলে যুক্ত হন ২৪ বছর বয়সী বাঁহাতি এ পেসার।
সদ্য শেষ হওয়া বিপিএলে (বাংলাদেশ প্রিমিয়ার লীগ) রংপুর রাইডার্সের হয়ে দুর্দান্ত পারফর্ম করেন আকিভ। তিনি ১১ ম্যাচে শিকার করেন ২০ উইকেট। তার ইকোনমি ছিল ৭ রানের নিচে ।
এখন পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়নি আকিফের। তবে বিপিএলের পারফরম্যান্স এবার তাকে সুযোগ করে দিয়েছে। গত আসরে ফরচুন বরিশালের হয়ে খেলা এ বাঁহাতি পেসার এবারের বিপিএলে খেলেন রংপুরের হয়ে।
পেসার আকিফ প্রথম শ্রেণির ক্রিকেটে ২৩ ম্যাচে ৫২ উইকেট শিকার করেন। লিস্ট ‘এ’ ক্রিকেটে ৩০ ম্যাচে ৩৩ ও টি-২০ ফরম্যাটে ৬৮ ম্যাচে ৮৪ উইকেট নেন।
আপনার মতামত লিখুন :