তেল আবিবে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ৪০ ভবন ক্ষতিগ্রস্ত


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ০২ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

আন্তর্জাতিক ডেস্ক :

ইসরাইলের বাণিজ্যিক কেন্দ্র তেল আবিব-এ শনিবার (১ মার্চ) ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৪০টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এই তথ্য জানায়।

ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজ জানিয়েছে, শহরের অন্তত ৪০টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। তেল আবিব পৌরসভার বরাত দিয়ে বলা হয়, হামলার তীব্রতা এবং ভবনের ক্ষয়ক্ষতির কারণে দুই শতাধিক বাসিন্দাকে জরুরি ভিত্তিতে তাদের ঘরবাড়ি থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

বাস্তুচ্যুত বাসিন্দাদের সাময়িকভাবে থাকার জন্য শহরের তিনটি হোটেলে পাঠানো হয়েছে। হামলার পর ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে উদ্ধারকারী দল ও পৌরসভার কর্মীরা উদ্ধার ও পুনর্বাসন কার্যক্রম চালাচ্ছেন।

ইরান এই হামলাকে তাদের ‘ষষ্ঠ দফার’ অভিযানের অংশ হিসেবে দাবি করেছে। ইরানের ক্ষেপণাস্ত্র থাকা সত্ত্বেও তেল আবিবের জনবহুল এলাকায় এই ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ