সেমিফাইনালের ফিরতি লেগের আগে দুঃসংবাদ, হাকিমিকে পাচ্ছে না পিএসজি


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ০১ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

খেলাধুলা ডেস্ক :

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগের আগে বড় ধাক্কা খেল প্যারিস সেন্ট-জার্মেই (পিএসজি)। ঊরুর চোটে দলের গুরুত্বপূর্ণ ডিফেন্ডার আশরাফ হাকিমি ফিরতি লেগ থেকে ছিটকে গেছেন।

মঙ্গলবার প্যারিসে ৫-৪ গোলের নাটকীয় জয়ের ম্যাচে একপর্যায়ে ডান ঊরুতে ব্যথা পেয়ে মাঠেই লুটিয়ে পড়েন হাকিমি। ম্যাচ শেষে পরীক্ষা-নিরীক্ষার পর ক্লাবের মেডিকেল টিম নিশ্চিত করে, তাঁর চোটটি গুরুতর।

ফরাসি ক্লাবটির এক বিবৃতিতে জানানো হয়েছে, ২৭ বছর বয়সী এই রাইটব্যাককে কয়েক সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে। ফলে জার্মানিতে অনুষ্ঠিতব্য সেমিফাইনালের ফিরতি লেগে খেলতে পারবেন না তিনি।

আগামী বুধবার (৬ মে) বায়ার্ন মিউনিখ-এর মাঠে গুরুত্বপূর্ণ ফিরতি লেগে মুখোমুখি হবে পিএসজি। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে হাকিমির অনুপস্থিতি দলের জন্য বড় ধাক্কা হিসেবেই দেখা হচ্ছে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ