ইরানের হামলা নিয়ে জরুরি বৈঠকে বসছে আরব লীগ


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ০৮ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

আন্তর্জাতিক ডেস্ক :

মধ্যপ্রাচ্যে আরব দেশগুলোর ভূখণ্ডে ইরানের হামলার বিষয়টি নিয়ে আগামীকাল রোববার (৮ মার্চ) জরুরি বৈঠকে বসছেন আরব লীগ–এর পররাষ্ট্রমন্ত্রীরা। সংগঠনটির সহকারী মহাসচিব এ তথ্য জানিয়েছেন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যমআল জাজিরার–এর এক প্রতিবেদনে বলা হয়েছে, বৈঠকটি অনুষ্ঠিত হবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে।

হোসাম জাকি এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, ইরানি হামলার প্রেক্ষাপটে আরব দেশগুলোর নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা করতেই এই জরুরি বৈঠক ডাকা হয়েছে।

তিনি আরও জানান, কুয়েত, সৌদি আরব, কাতার, ওমান, জর্ডান এবং মিশর এই জরুরি বৈঠকের অনুরোধ জানিয়েছে।

বৈঠকে মধ্যপ্রাচ্যের বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতি এবং আঞ্চলিক নিরাপত্তা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ