জাঁকজমকপূর্ণ ইফতার এড়িয়ে চলার নির্দেশ প্রধানমন্ত্রীর


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ০৬ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

অনলাইন ডেস্ক :

দেশের সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় জাঁকজমকপূর্ণ ইফতার মাহফিল আয়োজন এড়িয়ে চলার নির্দেশ দিয়েছেন তারেক রহমান। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন

বৃহস্পতিবার তিনি জানান, প্রধানমন্ত্রী চলতি রমজানে সীমিত পরিসরে মাত্র দুটি রাষ্ট্রীয় ইফতার মাহফিলে অংশ নেবেন। এর মধ্যে ৬ মার্চ কূটনীতিকদের সম্মানে এবং ৭ মার্চ এতিম, আলেম-উলামা ও মাশায়েখদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে। দুটি অনুষ্ঠানই রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাতে আয়োজন করা হবে।

অতিরিক্ত প্রেসসচিব আরও জানান, এর আগে ৮ মার্চ রাজনীতিবিদদের সম্মানে এবং ১০ মার্চ গণমাধ্যমকর্মীদের সম্মানে একই স্থানে ইফতার মাহফিলের সময়সূচি নির্ধারিত ছিল। তবে দেশের সার্বিক অবস্থা বিবেচনায় ওই দুটি অনুষ্ঠান বাতিল করা হয়েছে।

প্রসঙ্গত, প্রতি বছর প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সম্মানে রাষ্ট্রীয়ভাবে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। তবে এবার দায়িত্বভার গ্রহণের পর প্রধানমন্ত্রী তারেক রহমান নিজ বাসভবনে পরিবারের সদস্যদের সঙ্গে ইফতার করছেন বলে জানা গেছে। 


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ