দেশের রাজধানীর নিরাপত্তায় ১৫ হাজার পুলিশ মোতায়েন
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ১৭ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
অনলাইন ডেস্ক :
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায় ঘিরে কোনো নিরাপত্তাঝুঁকি নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ক্রাইম অ্যান্ড অপারেশনস্ বিভাগের অতিরিক্ত কমিশনার এস এন নজরুল ইসলাম।
দেশের ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ক্রাইম অ্যান্ড অপারেশনস্ বিভাগের অতিরিক্ত কমিশনার এস এন নজরুল ইসলাম বলেন, পুরো রাজধানীর নিরাপত্তায় পুলিশের ১৫ হাজার সদস্য মোতায়েন করা হয়েছে।
১৭ নভেম্বর সোমবার রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসের সঙ্গে আলাপকালে এসব কথা জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার নজরুল। তিনি আরো জানান, রায় ঘিরে রাজধানীতে কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই। নগরবাসী নির্ভয়ে চলাচল করতে পারবেন।
এ রায় ঘিরে গতকাল রবিবার থেকেই ঢাকাসহ সারা দেশে নিরাপত্তা জোরদার করেছে আইন-শৃঙ্খলা বাহিনী।
আপনার মতামত লিখুন :