সিলেট টাইটান্স‌কে হারিয়ে ‌বি‌পিএ‌লের কোয়ালিফায়ারে রাজশাহী ওয়ারিয়র্স


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ১৭ জানুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

খেলাধুলা ডেস্ক :

চলমান বিপিএলের উদ্বোধনী ম্যাচে সিলেটকে হারিয়ে আসর শুরু করেছিল রাজশাহী ওয়ারিয়ার্স। ঢাকা পর্বে সেই হারের প্রতিশোধ নেওয়ার সুযোগ পেয়েছিল সিলেট। কিন্তু তা কাজে লাগাতে পারেনি তারা। জয়ের খুব কাছে থেকে ৫ রানের হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে সিলেটকে। এবার সিলেট টাইটান্স‌কে হারিয়ে ‌বি‌পিএ‌লের কোয়ালিফায়ারে রাজশাহী ওয়ারিয়র্স।

১৬ জানুয়ারি শুক্রবার দিনের দ্বিতীয় ম্যাচে আগে ব্যাট করতে নেমে সিলেটকে ১৪৮ রানের লক্ষ্য দিয়েছিল রাজশাহী। জবাব দিতে নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪২ রান তুলতে পারে সিলেট। এতে ৫ রানের জয় পায় রাজশাহী। এতে চট্টগ্রামকে পেছনে আবারও টেবিলের উপরে শান্তরা।

চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি সিলেট। ৬ বলে ৪ রান করে শুরুতেই সাজঘরে ফেরেন তৌফিক খান। ২ বলে ১ রান করে তাকে সঙ্গে দেন অধিনায়ক মিরাজও।

এরপর দলের হাল ধরেন অভিজ্ঞ মুমিনুল হক ও তরুণ পারভেজ ইমন। তবে ফিফটি তুলতে পারেননি কেউ। ৩০ বলে ৪১ রান করে ফেরেন ইমন। এরপর ১৫ বলে ১৬ রান করে আউট হন আফিফ। আর ৩৬ বলে ৩১ রান করে মুমিনুল আউট হলে বড় ধাক্কা খায় সিলেট।

এদিন আলো ছড়াতে পারেননি ইথান ব্রুকসও। ২ বলে ১ রান করে ফেরেন তিনি। তবে সিলেটকে আশা দেখা থাকেন মঈন আলী। কিন্তু ৩ ছক্কা ও ১ চারে ১২ বলে ২৭ রানের ইনিংস খেলে মঈন আলী আউট হলে বিপাকে পড়ে সিলেট। 

৬ বলে তাদের লক্ষ্য দাঁড়ায় ১১ রান। কিন্তু শহিদুল ইসলামের ১২ বলে ১১ রানের ইনিংসে ভর করে নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪২ রান তুলতে পারে সিলেট। এতে ৫ রানের জয় পায় রাজশাহী।

রাজশাহীর হয়ে সর্বোচ্চ ৪ উইকেট শিকার করেন রিপন মন্ডল। এ ছাড়াও বিনুরা ফার্নান্দো দুটি, রুয়ে মিয়া, গাফফার সাকলাইন ও নিশাম নেন এক উইকেট।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ