প্রবীণ আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদ মারা গেছেন
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ০২ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
নিউজ বাংলা ডেস্ক :
সাবেক শিল্পমন্ত্রী ও প্রবীণ আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদ মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সোমবার (১ জুন) বিকেলে রাজধানীর স্কয়ার হাসপাতাল–এ চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
পারিবারিক সূত্র জানায়, সোমবার বিকেল ৪টার দিকে তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন তার ব্যক্তিগত গাড়িচালক মোহাম্মদ হানিফ খন্দকার।
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে তোফায়েল আহমেদ ১৯৬৯ সালের গণ-অভ্যুত্থানের অন্যতম মহানায়ক হিসেবে পরিচিত। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি পাঁচবারের বেশি জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন এবং বিভিন্ন সময়ে সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন। শিল্পমন্ত্রী হিসেবে তার ভূমিকা দেশের শিল্প খাতের বিকাশে উল্লেখযোগ্য অবদান রাখে।
জানা গেছে, এই বর্ষীয়ান রাজনীতিবিদ দীর্ঘদিন ধরে প্যারালাইজডসহ নানা জটিল শারীরিক সমস্যায় ভুগছিলেন। অবস্থার অবনতি হলে গত ২৮ সেপ্টেম্বর তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকে তিনি লাইফ সাপোর্টে ছিলেন।
তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। দলীয় নেতা-কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তোফায়েল আহমেদের মৃত্যুতে শোক প্রকাশ করছেন এবং তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছেন।
আপনার মতামত লিখুন :