পাবনা বাস টার্মিনালে প্রকাশ্যে ছুরিকাঘাত, কলেজছাত্র মনির হোসেন নিহত
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ০৯ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
মো: ইমরান হোসেন, পাবনা সদর প্রতিনিধি :
পাবনা বাস টার্মিনাল এলাকায় প্রকাশ্য দিবালোকে ছুরিকাঘাতে মনির হোসেন নামে এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৮ জুন) বিকেল প্রায় ৪টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত মনির হোসেন সাঁথিয়া উপজেলার শিবরামপুর গ্রামের আব্দুল মুন্নাফের ছেলে। তিনি পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ এর শিক্ষার্থী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় মনির হোসেন বাস টার্মিনাল এলাকায় অবস্থান করছিলেন। এ সময় একদল দুর্বৃত্ত অতর্কিতভাবে তার ওপর হামলা চালায়। তারা তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
আহত অবস্থায় স্থানীয়রা মনিরকে উদ্ধার করে প্রথমে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল-এ পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। তবে রাজশাহীতে নেওয়ার পথে তিনি মারা যান।
ঘটনার পর বাস টার্মিনাল এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত শুরু করেছে পুলিশ।
আপনার মতামত লিখুন :