রেলের রানিং স্টাফদের সঙ্গে যেকোনো সময় আলোচনায় বসতে প্রস্তুত সরকার : রেল উপদেষ্টা


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

নিউজ বাংলা ডেস্ক :

আন্দোলনকারী রানিং স্টাফদের কিছু দাবি পূরন করা হয়েছে বলে জানিয়েছেন রেল উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি বলেন, বাকি দাবির বিষয়ে তাদের সঙ্গে যেকোন সময় আলোচনায় বসতে প্রস্তুত সরকার।

রানিং স্টাফদের আন্দোলনের মুখে ট্রেন চলাচল বন্ধ হওয়ার ১০ ঘণ্টা পর যাত্রীদের মুখোমুখি হন রেলপথ উপদেষ্টা।

 ২৮ জানুয়ারি মঙ্গলবার সকাল দশটার দিকে কমলাপুর রেলওয়ে স্টেশনে যান রেল উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

এ সময় উপদেষ্টার সঙ্গে ছিলেন রেল সচিব, রেলওয়ে ঢাকা বিভাগীয় ব্যবস্থাপক, বিআরটিসি চেয়ারম্যানসহ আরও বেশ কয়েকজন কর্মকর্তা। ট্রেন সার্ভিস বন্ধ থাকায় স্টেশনে উপদেষ্টাকে পেয়ে ক্ষোভ ঝাড়েন যাত্রীরা। উপদেষ্টা আশ্বস্ত করেন দ্রুত এই সমস্যা সমাধান হবে।

প্রসঙ্গত, পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী রাত ১২টা থেকে কর্মবিরতি পালন করছেন বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফ (গার্ড, লোকোমাস্টার, সহকারী লোকোমাস্টার, সাব লোকোমাস্টার, টিটিই) কর্মচারী ইউনিয়ন। এতে সারাদেশে রেল চলাচল বন্ধ রয়েছে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ