জনতুষ্টবাদ নয়, দেশের স্বার্থেই দীর্ঘমেয়াদি সিদ্ধান্ত নিচ্ছে সরকার : তথ্যমন্ত্রী


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ০২ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

নিউজ বাংলা ডেস্ক :

সরকার কোনো জনতুষ্টবাদী সিদ্ধান্তে বিশ্বাসী নয়; বরং দেশের সামগ্রিক স্বার্থ বিবেচনায় নিয়ে দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নে কাজ করছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

সোমবার (১ জুন) সচিবালয়ে নিজ দফতরে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারে দাম বাড়লেও সরকার তাৎক্ষণিকভাবে জ্বালানির দাম বাড়ায়নি। এ বিষয়ে সরকার একটি বিশেষজ্ঞ পরামর্শক কমিটি গঠন করেছিল। সেই কমিটির সুপারিশ ও সার্বিক মূল্যায়নের ভিত্তিতেই জ্বালানির দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি বলেন, সরকার যেকোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অর্থনীতি, সাধারণ মানুষের জীবনযাত্রা এবং ভবিষ্যৎ প্রভাব বিবেচনায় রাখে। হঠাৎ করে জনপ্রিয়তার জন্য সিদ্ধান্ত নেওয়া সরকারের নীতির অংশ নয়।

এ সময় গণমাধ্যম প্রসঙ্গে মন্ত্রী আরও বলেন, পেশাদার দায়িত্ব পালনের ক্ষেত্রে মূলধারার গণমাধ্যমকে বাধা দেওয়া হলে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করবে। স্বাধীন ও দায়িত্বশীল সাংবাদিকতা গণতন্ত্রের জন্য অপরিহার্য বলেও মন্তব্য করেন তিনি।

সরকারের নীতিনির্ধারণে স্বচ্ছতা ও দীর্ঘমেয়াদি স্থিতিশীলতার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও জানান তথ্যমন্ত্রী।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ