হংকংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ১২৮ জন


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ২৮ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

আন্তর্জাতিক ডেস্ক :

হংকংয়ে বহুতল ভবনে লাগা আগুনে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২৮। এখনও খোঁজ মেলেনি ভবনগুলোয় থাকা ২০০ বাসিন্দার। আহত হয়েছেন কমপক্ষে ৭৯ জন।

হংকংয়ের নিরাপত্তা প্রধান ক্রিস ট্যাং জানিয়েছেন, ভবনে আটকে থাকা জীবতের খোঁজার অভিযান শেষ হয়েছে। এখনও প্রায় ২০০ মানুষ নিখোঁজ রয়েছেন এবং কমপক্ষে ৭৯ জন আহত হয়েছেন।

অন্যদিকে, সরকারের পক্ষ থেকে জানানো জানিয়েছে, আগুনে ১২ জন ফায়ার সার্ভিস কর্মী আহত হয়েছেন, যার মধ্যে ১ জনের অবস্থা খুবই গুরুতর।

২৬ নভেম্বর বুধবার স্থানীয় সময় দুপুরে আগুনের সূত্রপাত ঘটে তাই-পো জেলার ওয়াং ফুক কোর্ট নামের বহুতল আবাসিক ভবনে। মোতায়েন করা হয়েছে ফায়ার সার্ভিসের ১২শ'র বেশি কর্মী। এদিকে, দায়িত্বে অবহেলার কারণে আটক করা হয়েছে ৩ জনকে। বিগত ছয় দশকের মধ্যে ইতিহাসের মধ্যে হংকংয়ের এটিই সবচেয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ