স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ ভোটার হচ্ছেন ঢাকা-১০ আসনের


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ০৯ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

নিউজ বাংলা ডেস্ক :

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ঢাকা-১০ আসনের ভোটার হতে যাচ্ছেন। ৯ নভেম্বর রোববার ধানমন্ডি থানা নির্বাচন অফিসে গিয়ে আবেদন করবেন আসিফ মাহমুদ।

স্থানীয় সরকার মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রসঙ্গত, কিছুদিন আগে একটি টকশোতে আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দেন আসিফ মাহমুদ। সেই সাক্ষাৎকারে ঢাকা থেকে ভোট করার কথা বলেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার উপদেষ্টা। এখন ঢাকা-১০ আসনের ভোটার হলে এই আসন থেকে তার নির্বাচন করার বিষয়টি জোরালো হবে।

বর্তমানে কুমিল্লা-৩ আসনের নিজ এলাকা মুরাদনগরের ভোটার রয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। 

ধানমন্ডি, নিউমার্কেট, কলাবাগান ও হাজারীবাগ থানা নিয়ে ঢাকা-১০ নির্বাচনী আসনটি গঠিত। জামায়াতে ইসলামী এই আসনটি প্রার্থী ঘোষণা করলেও  বিএনপি এখনও আসনটিতে প্রার্থী দেয়নি।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ