ডেস্ক নিউজ :
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে বলেছেন, টালবাহানা না করে দ্রুত নির্বাচন দিন। নির্বাচনের আয়োজন করে সম্মানের সাথে আপনাদের বিদায় নেয়ার আহ্বান জানাচ্ছি।
১৮ মার্চ মঙ্গলবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে বিএনপির প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের ১৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণসভায় এ কথা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, অন্তর্বর্তী সরকার ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির ১৬ বছরের আন্দোলনের ফসল। ভোটের মাধ্যমে জনগণের অধিকার নিশ্চিত করতে তবে। কিন্তু নানাভাবে তা বিলম্বিত করা হচ্ছে।
এ সময় জনগণ নির্বাচনমুখী হলে সব ষড়যন্ত্র বিফলে যাবে বলেও মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
আপনার মতামত লিখুন :