ইরান-মার্কিন-ইসরায়েল সংঘর্ষ, রাডার ধ্বংসে ইরানের নতুন কৌশল


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ০৮ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

আন্তর্জাতিক ডেস্ক :

চলছে ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধের ৮ম দিন। একের পর এক হামলা-পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র হয়ে উঠেছে। ইরানও যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক আক্রমণের জবাব দিচ্ছে, তবে ধীরে ধীরে তার যুদ্ধ কৌশল স্পষ্ট হয়ে আসছে।

এরাবিয়ান পেনিনসুলায় মার্কিন ও মিত্রদের এয়ার ডিফেন্স সিস্টেমে আঘাত হানা ইরানের প্রধান কৌশল। বিশেষ করে, রাডার ব্যবস্থা ধ্বংস করা হচ্ছে, যাতে ইরানের ক্ষেপণাস্ত্র ইন্টারসেপ্ট করা কঠিন হয়ে যায়। শুক্রবার (৬ মার্চ) পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা রাডার ধ্বংস করার তথ্য জানা গেছে। ধারণা করা হচ্ছে, ৩০ কোটি ডলার মূল্যের এই রাডার ধ্বংস হলে ভবিষ্যতে হামলা ঠেকানোর সক্ষমতা উল্লেখযোগ্যভাবে কমে যেতে পারে।

সিএনএন জানিয়েছে, যুদ্ধের শুরুর দিনগুলোতে জর্ডানের মুওয়াফফাক সালতি বিমানঘাঁটিতে মার্কিন থাড সিস্টেমের ‘এন-টিপিওয়াই–২’ রাডার ও সরঞ্জাম ধ্বংস করা হয়েছে। এছাড়া কাতারের আল-উদেইদ, কুয়েতের আল-সালেম এবং সংযুক্ত আরব আমিরাতের আল-ধাফরা বিমান ঘাঁটিতেও ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

থাড (Terminal High Altitude Area Defense) রাডার শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র সনাক্ত করে এবং আকাশে ধ্বংস করে, যার নির্মাণে মার্কিন যুক্তরাষ্ট্র হাফ বিলিয়ন ডলার খরচ করেছে। তবে ইরান ইতিমধ্যেই এই প্রতিরক্ষা ব্যবস্থা লক্ষ্য করে আঘাত হেনেছে।

এদিকে, ইউএস সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, ইরানকে মার্কিন ঘাঁটি ও বিমান অবস্থান শনাক্তে গোয়েন্দা তথ্য দিচ্ছে রাশিয়া। যদিও মস্কোর সহায়তার পরিমাণ নিশ্চিত নয়, তবে ‘অপারেশন এপিক ফিউরি’ শুরুর পর ইরান সামরিক অবস্থান খুঁজে বের করতে সীমাবদ্ধ হয়ে পড়েছে।

রাডারে ধরা পড়া কঠিন ছোট আকারের শাহেদ সিরিজের ড্রোন ব্যবহার করে ইরান মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থা ব্যর্থ করতে চাচ্ছে। প্রচলিত প্যাট্রিয়ট ও থাড সিস্টেম সবসময় এই ড্রোনগুলোকে ধরতে পারছে না, যা ইরানের সামরিক কৌশলকে নতুন মাত্রা দিয়েছে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ