সারাদেশে ডেঙ্গু জ্বরে মৃত্যু নেই, হাসপাতালে ভর্তি ৬৯ জন


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ০৫ জানুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

অনলাইন ডেস্ক :

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। একই সময়ে ৬৯ জন ডেঙ্গু জ্বরের রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

৪ জানুয়ারি রোববার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৮ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২১ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৪ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৫ জন, খুলনা বিভাগে ৬ জন, ময়মনসিংহ বিভাগে ৪ জন, রাজশাহী বিভাগে ৯ জন ও সিলেট বিভাগে ২ জন সাত জন রয়েছেন।

এছাড়া চলতি বছরে এখন পর্যন্ত মোট ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন ২৬১ জন। এর মধ্যে ৫৯ দশমিক শতাংশ পুরুষ এবং ৪১ শতাংশ নারী রয়েছেন।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ