সিসি ক্যামেরাযুক্ত ভোটকেন্দ্রের তালিকা চেয়েছে নির্বাচন কমিশন
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ০৬ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
নিউজ বাংলা ডেস্ক :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়। সিসি ক্যামেরা রয়েছে, এমন ভোটকেন্দ্রগুলোর একটি বিস্তারিত তালিকা প্রস্তুত করে দ্রুত পাঠাতে জেলা নির্বাচন অফিসারদের নির্দেশ দিয়েছে কমিশন।
৬ নভেম্বর বুধবার নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এমন নির্দেশনা দেওয়া হয়েছে।
নির্বাচন কমিশন থেকে পাঠানো চিঠিতে সিনিয়র জেলা নির্বাচন অফিসার/জেলা নির্বাচন অফিসারদের আগামী ১২ নভেম্বরের মধ্যে এই তালিকা সংশ্লিষ্ট আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার মাধ্যমে ‘নির্বাচন সহায়তা-১’ শাখায় পাঠানোর জন্য অনুরোধ করা হয়েছে।
উক্ত জরুরি বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এই তালিকাটির হার্ডকপি ও নিকস ফন্টে সফটকপি উভয়ই নির্ধারিত ছক মোতাবেক জমা দিতে হবে।
আপনার মতামত লিখুন :