প্রাথমিকে সঙ্গীত শিক্ষকের পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে বিক্ষোভ


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ২০ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

নিউজ বাংলা ডেস্ক :

প্রাথমিক বিদ্যালয়ে গানের শিক্ষক নিয়োগের প্রজ্ঞাপন বাতিল এবং বাধ্যতামূলক ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ। 

১৯ সেপ্টেম্বরশুক্রবার জুমার নামাজের পর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে অন্তর্বর্তী সরকারের উদ্দেশে এই হুঁশিয়ারি দেন পরিষদের নেতারা।

আইম্মা পরিষদের নেতারা বলেন, সঙ্গীতের শিক্ষক নিয়োগ বাতিল ও ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি দ্রুত বাস্তবায়ন করা না হলে অন্তর্বর্তী সরকারকে কঠোর আন্দোলনের মুখোমুখি হতে হবে।

ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমীর সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেন, শেখ হাসিনা গানের শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু করেছিল। এখন সেই প্রক্রিয়া বাস্তবায়িত হচ্ছে। দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেয়া না হলে কঠোর আন্দোলনের মাধ্যমে তা আদায় করা হবে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ