1
2
| প্রকাশের তারিখঃ ০৯ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
শিরোপা ধরে রাখার আত্মবিশ্বাস আর্জেন্টিনার, শীর্ষ দাবিদার মনে করছেন লাউতারো
নিজস্ব প্রতিবেদক
খেলাধুলা ডেস্ক :
২০২২ কাতার বিশ্বকাপ জয়ের পর এবার শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়েই ২০২৬ বিশ্বকাপে মাঠে নামতে যাচ্ছে আর্জেন্টিনা। টুর্নামেন্ট শুরুর আগেই নিজেদের সম্ভাবনা নিয়ে বেশ আত্মবিশ্বাসী দলটির অন্যতম তারকা ফরোয়ার্ড লাউতারো মার্তিনেজ।
আর্জেন্টাইন এই স্ট্রাইকারের বিশ্বাস, বিশ্বকাপ জয়ের সবচেয়ে বড় দাবিদারদের তালিকায় তার দল শীর্ষস্থানেই রয়েছে। সাম্প্রতিক বছরগুলোর ধারাবাহিক সাফল্যই এই আত্মবিশ্বাসের মূল ভিত্তি বলে মনে করছেন তিনি।
এক সাক্ষাৎকারে লাউতারো বলেন, আমরা বিশ্বকাপ জয়ের শীর্ষ তিন দাবিদারের একটি। গত কয়েক বছরে আমরা যেভাবে খেলেছি এবং যে সাফল্য পেয়েছি, সেটাই আমাদের এই জায়গায় এনে দিয়েছে।
লিওনেল স্কালোনির অধীনে গত কয়েক বছরে বিশ্ব ফুটবলে নিজেদের আধিপত্য স্পষ্ট করেছে আর্জেন্টিনা। ২০২১ সালে কোপা আমেরিকা, ২০২২ সালে ফিনালিসিমা এবং একই বছরে কাতার বিশ্বকাপ জয়ের মাধ্যমে দলটি নিজেদের অন্যতম শক্তিশালী পরাশক্তি হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
২০২২ বিশ্বকাপে শিরোপা জয়ের পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা লাউতারো মার্তিনেজ এবারও আর্জেন্টিনার আক্রমণভাগের বড় ভরসা। লিওনেল মেসির নেতৃত্বে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা এবারও শিরোপা জয়ের লক্ষ্য নিয়েই যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর মাটিতে নামতে প্রস্তুত।
সম্পাদক ও প্রকাশক: -
যোগাযোগ: অফিস : বসুন্ধরা, ঢাকা-১২২৯
মোবাইল: +880 9639191660
ইমেইল: newsbanglanews77@gmail.com
© ২০২৫-২০২৬ নিউজ বাংলা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত